ভোর ৫:৩১ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনুসকে নিয়ে ওয়ান ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালানোর পর এবার ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ওয়ান ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায় বিএনপি। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মিছিলপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে দুষ্টলোকের সংখ্যা বেড়ে গেছে , সময়টা খুব ভালো নয়। এখানে (দেশে) অসুরের আস্ফালন আছে। অশান্তির হুমকি আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। শিষ্টকে পালন করতে হবে। শ্রীকৃষ্ণের উপদেশ মত শান্তি যেন বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, গত সাড়ে ১৪ বছরে প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হিন্দু ভাই-বোনরা নিরাপদে ছিলেন। তবে এবার আমি ভয় পাচ্ছি। কোনো অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে যদি এমন কোনো ঘটনা ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং আমাদের আরও সতর্ক থাকতে হবে।
এসময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজী সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *