বিকাল ৫:০১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউটিউব চ্যানেল Raad multimedia সবার ভালোবাসায় এগিয়ে যাচ্ছে

 

বিনোদন প্রতিনিধি : প্রতিদিন সারা বিশ্বে লাখ লাখ ইউটিউব চ্যানেল ওপেন হচ্ছে, তার মধ্যে কিছু আলোর মুখ দেখছে, কিছু সুপার হিট হচ্ছে আবার কিছু চলছে এভাবেই ইউটিউব চ্যানলেগুলোর সফলতা। Raad multimedia ১২ মার্চ ২০২৫ সালে ওপেন করে। ২ মাসেই ১১ টি ভিডিও আপলোড করে 114 k সাবস্ক্রাইবার ও 18949,339 views অর্জন করেছে। Raad multimedia ৮ টি নাটক আপলোড দিয়েছে সেই নাটক গুলো হলো, ১। ডিভোর্সি লায়লা ২ মাসে 425k, ২। ত্যাজ জামাই ১ মাসে 5.7k, ৩। হৃদ মাঝারে ১ মাসে 1m, ৪। বাপের বাড়ি ৪ সপ্তাহে 13m ৫। জোড়া বউয়ের সংসার ২ সপ্তাহে 482k ৬। চাষার ছেলে শহরে ১ মাসে 13m ৭। পাগলা তোর পাগলী কই ৭ দিনে 18 m ও ৮। সাধারণ মেয়ে ১ দিনে 182 k ভিউ হয়েই যেন চ্যানেলটি বাজিমাত করে চলছে। Raad multimedia এর কর্ণধার, প্রযোজক ও আমেরিকা প্রবাসী মো: বোরহান উদ্দিন বলেন” আমার আগে ২ টি চ্যানেল ছিল হঠাৎ করে কে বা কারা যেন ২ টি হ্যাক করে ফেলে তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, যা দেখে আমার স্ত্রীর অনুপ্রেরণায় আমি আবার নতুন করে “রাদ মাল্টিমিডিয়া” নামে চ্যানেলটি ওপেন করি, সবার ভালবাসায় এখন 114k সাবস্ক্রাইবার হয়ে গেছে। সবাইকে সাথে নিয়ে চ্যানলটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, আপনারদের মাধ্যমে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই যারা কষ্ট করে আমাদের চ্যানলেটির সাথে আছেন। সামনে আপনাদের আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই সেই জন্য আপনারা “রাদ মাল্টিমিডিয়া’ র সাথে থাকবেন এই কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *