রাত ১২:৩৭ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহউদ্দিন আহমদ

ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে।

সুতরাং আওয়ামী লীগ ও হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

 শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। তাদের ডিএনএতে গণতন্ত্র নেই।

নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, মানুষ যাকে ভোট দেবে, তিনি নির্বাচিত হবে। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। ১৬ বছর মানুষ রক্ত দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান

কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, এমএ মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মাতামুহুরি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু

সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকারিয়া লিটন, কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, সেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট ইউনুস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *