রাত ৩:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলহাজ্ব মো: শাহজাহান আলী পাঁচবিবি উপজেলার ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ নির্বাচিত হয়েছেন

স্টাফ রিপোর্টার : জয়পুরহাট জেলার কালাই উপজেলার কৃতি সন্তান পাঁচবিবি উপজেলার শিরট্টি কলেজের অধ্যক্ষ জনাব আলহাজ্ব মো: শাহজাহান আলী ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’ এ ‘কলেজ পর্যায়ে’ পাঁচবিবি উপজেলায় ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ নির্বাচিত হয়েছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বি.এ (অনার্স) ডিগ্রি এবং ১৯৯৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষাজীবনেও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। অনার্সে তিনি তার ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছিলেন এবং মাস্টার্সে সেকেন্ড হয়েছিলেন।
এছাড়াও, তিনি ১৯৯৮ সালে শিরট্টি কলেজে লেকচারার হিসেবে যোগদান করেন, একই কলেজে ২০১৩ সালে অধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত হন এবং অদ্যবধি সুনামের সাথে কলেজ পরিচালনা করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *