রাত ১০:৫৪ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, তরুণ নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া-গাংনী সড়কে মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাঈদ আহমেদ সোয়াদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হাটবোয়ালিয়া থেকে গাংনীর দিকে যাওয়া একটি সুজুকি জিএসএক্স-মনোটোন মোটরসাইকেলের সঙ্গে গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে আসা একটি পালসার এনএস মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পালসার মোটরসাইকেলটির গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, চিকিৎসাধীন অবস্থায় সোয়াদ মারা যান। নিহত সোয়াদ মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের ছেলে।

আহতদের মধ্যে সুজুকি মোটরসাইকেলে থাকা বাহাদুর (২২), সাগর আলী (১৬) এবং পালসার মোটরসাইকেলে থাকা চুয়াডাঙ্গা সদরের রনি আহমেদ (২৫) রয়েছেন। রনির দুই হাতে ফ্র্যাকচার হয়েছে। আহতদের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *