দুপুর ২:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল-কোরআন ও বিজ্ঞান : উদ্ভিদ কথা বলে

আল-কোরআন ও বিজ্ঞান: উদ্ভিদ কথা বলে
———————————————
অত্যন্ত প্রসিদ্ধ জার্নাল ‘সেল (Cell)’ এ খুব সম্প্রতি এমন একটি লেখা প্রকাশিত হয় ‘উদ্ভিদরাও যোগাযোগ করতে পারে’ । তাছাড়া আরো একটি প্রখ্যাত জার্নাল ‘Frontier’ এ প্রকাশিত হয় ‘ Plants Can “Speak” to Each Other’ যা যেন কোরআনের কিছু আয়াতের মহিমা ঘোষণা করছে:
১. সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যাকিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষনা করে না। কিন্তু তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পার না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ (17:44)। লক্ষনীয়: সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, ঘোষণা করে!! সেটা কী আওয়াজ ছাড়া সম্ভব?

২. তারা তাদের ত্বককে বলবে, তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন? তারা বলবে, যে আল্লাহ সব কিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন। তিনিই তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে (41:21)। লক্ষনীয়: আল্লাহ সব কিছুকে বাকশক্তি দিয়েছেন।

লেখাগুলোর সারসংক্ষেপ:
গাছপালা দ্বারা ব্যবহৃত শব্দ সংকেতগুলি এমন একটি ফ্রিকোয়েন্সিতে থাকে যা মানুষের কান দ্বারা শোনা যায় না, তবে সেগুলি অন্যান্য গাছপালা এবং প্রাণীদের দ্বারা সহজেই বোধগম্য। তাদের যোগাযোগের ভাষাটা অনেকটা পপ কর্ন ভাজার সময় যখন ভুট্টা ফেটে যায় তখনকার শব্দের মত কিংবা কোক বা সেভেন আপ এ বুদবুদ ফেটে যাওয়ার শব্দের মতো।

সম্প্রতি, আমেরিকান বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে উদ্ভিদ ব্যথা অনুভব করতে পারে এবং অন্যান্য উদ্ভিদের সাথে কথাও বলে। উদ্ভিদ ব্যথা অনুভব করলে একটি নিরাময়কারী উপাদান নিঃসৃত করে এবং এটি একটি বিশেষ উপাদান নিঃসৃত করে বিপদের ক্ষেত্রে অন্যান্য উদ্ভিদকে সতর্ক করে!
ইউএস এয়ারস্পেস কন্ট্রোল সেন্টারের গবেষকরা অবাক হয়ে গিয়েছিলেন যখন তারা আবিষ্কার করেছিলেন যে অসুস্থ গাছপালা অ্যাসপিরিনের মতো রাসায়নিক উপাদান তৈরি করে (উদ্ভিদের চারপাশে বাতাসে সনাক্ত করা যায়)। এই উপাদানটি তাদের রক্ষা করার জন্য একটি ইমিউন সিস্টেমের একটি অংশ।
এমনকি, গাছপালা তাদের প্রতিবেশীদের সাথে যোগাযোগ করে অন্য গাছপালাদের রক্ষা করার জন্য Signal পাঠাতে পারে।

১৪৫০ বৎসর পূর্ব আল-কোরআনের বাণীর কী কারিশমা যা বিজ্ঞানের কাছে এখন পরিষ্কার, সুবহানাল্লাহ।

মো: আরিফ মাহমুদ হাওলাদার
Phd Fellow, Ideshi
Ex-Research Officer, Icddrb
Ex- Scientific Officer, BTRI
Founding Director, The Scholars College

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *