সকাল ৬:২৮ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে :শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশ ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারও করুণা নয়। গতকাল আমাকে ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ফতুল্লার পঞ্চবটী এলাকায় ফতুল্লা থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের পূর্বে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অপরিচিত নম্বর থেকে ফোন করে বলে তোর মৃত্যুর সময় এসে গেছে। কাদেরকে ভয় দেখান। আমরা ৭৫ এর পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুকে ভয় করি না।

শামীম ওসমান বলেন, শেখ হাসিনা হিমালয়ের মত শক্ত মহিলা। কোন ভাবেই তিনি মাথা নত করবেন না। সামনে অনেক আঘাত আসবে। আপনারা প্রস্তুত থাকবেন।
পরে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল শান্তি মিছিল বের করেন তিনি। মিছিলটি পঞ্চবটী থেকে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *