
বিনোদন প্রতিবেদক : বাংলাদেশী চলচ্চিত্রের তরুণ প্রজন্মের সুন্দরী ও গ্ল্যামারাস চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। তিনি চলচ্চিত্রের নায়িকা হওয়ার আগে ছিলেন গায়িকা। এখনও গান করেন। প্রায় নিয়মিতই নিজের ইউটিউব চ্যানেলে নিজের গাওয়া গান রিলিজ করেন সুবাহ। অভিনয় আর গান ছাড়া ব্যক্তিজীবনের কারণেও বিনোদনপ্রেমীদের কাছে বেশ পরিচিত উত্তরবঙ্গের এই সুন্দরী।
সুবাহ বেশ কিছুদিন ধরে অভিনয়ে অনিয়মিত রয়েছেন। শরীরের ওজন একটু বেড়ে যাওয়ার কারণেই নাকি তার এই বিরতি। তবে নিজের শরীরের ওজন কমিয়ে নতুন কাজে ফিরছেন বলে জানিয়েছেন হুমায়রা সুবাহ। এই প্রসঙ্গে তিনি বলেন, আমার অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী দিনগুলোতে সেগুলো নিয়ে প্রচারণায় থাকবো। নতুন অনেক ভালো গল্পের কাজের অফার আসছে। কিন্তু সেগুলো বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। শরীরের ওজন না কমিয়ে কোনোভাবে আমি কাজ শুরু করবো না। মোট কথা ফিট হয়েই কাজে ফিরবো আমি।
বর্তমানে কী কী কাজ করেছন জানতে চাইলে হুমায়রা সুবাহ বলেন, এখন দেশের বাইরে আছি। কয়েকদিন পরে দেশে ফিরবো। বর্তমানে দেশে অভিনয়, গান এবং নাচের তালিম নিচ্ছি ওস্তাদের কাছ থেকে। এছাড়াও চাকরি, পরিবার এবং পড়াশোনা বেশি মনোযোগ দিয়েছি। এর বাইরে কোনো কিছু চিন্তা করছি না আপাতত।
উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন সুবাহ। ছবিটি নির্মিত হয়েছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। এতে চিত্রনায়ক শিপন মিত্রের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছাড়াও সম্প্রতি সময় বেশ কয়েকটি গান কভার করেছেন যা এরই মধ্যে আলোচনায় এসেছেন। প্রশংসা পেয়েছেন সমালোচকদের কাছ থেকে।