
- স্টাফ রিপোর্টার : আটাপাইকা ঈদগাঁহ গোরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে ৩০-০৩-২০২৩ তারিখে সীমানাপ্রচীর এর কাজের শুভ উদ্বোধন করা হয়। ঈদগাঁহ গোরস্থানের প্রাচীরের আরসিসি পিলার ঢালাই কাজের সময় উপস্থিত ছিলেন ঈদগাহ গোরস্থান পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ডাঃ আলি আকাব্বর, সাধারণ সম্পাদক শাহিনুর মিয়া, মাধবদীর পৌরসভা ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নওশের আলী, মহিষাশুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মো: অলিউল্লাহ, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হাসান আবুল, ঈদগাঁহ কমিটির সহ-সভাপতি মোঃ সালাম মিয়া,মোখলেছ মিয়া,রাসেল মিয়া,আল- আমিন প্রমূখ এবং দাতা পরিবারের সদস্যগণ।