বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিজয় র‌্যালি করবে বিএনপি

ডেস্ক রিপোর্ট :

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আজ বুধবার রাজধানী ঢাকায় বিজয় শোভাযাত্রা করবে বিএনপি। এ জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে দলটি। একই সঙ্গে দেশের সব জেলা ও মহানগরেও বিজয় শোভাযাত্রা করবে দলটি।আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন ঘোষণা করায় এই বিজয় শোভাযাত্রা ভিন্ন মাত্রা পাবে বলে মনে করে বিএনপি। গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।এই বিজয় শোভাযাত্রায় ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান রিজভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *