বিকাল ৫:০১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

স্টাফ রিপোর্টার :

আজ রোববার (৩০ জুন) দেশব্যাপী শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।এ পরীক্ষা ঘিরে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। প্রশ্নপত্র ফাঁস রোধে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা আয়োজনে প্রস্তুত মোট ২ হাজার ৭২৫ কেন্দ্র ও ৯ হাজার ৪৬৩ শিক্ষাপ্রতিষ্ঠান।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি(ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছেন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন।

গত বছরের তুলনায় চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২৯৪ টি এবং মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *