দুপুর ১:২৬ সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস

 

ডেস্ক রিপোর্ট :

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোথাও ভারি বর্ষণও হতে পারে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
অফিস আরও জানিয়েছে, আগামী ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *