রাত ১১:০৯ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেনকে রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মুরাদ হোসেন বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মুরাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আখাউড়া উপজেলার সাবেক আহ্বায়ক এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আখাউড়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এছাড়াও এলাকায় আধিপত্য বিস্তার ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন নিশ্চিত করেছেন, বিদেশে পালানোর পথে মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *