বিকাল ৫:৫৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অল্প বয়সের তরুণদের দুই টাকায় ইফতার বিতরণ

অল্প বয়সের তরুণদের দুই টাকায় ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  শ্রীমঙ্গলে রমজানের প্রথম দিন থেকে শুরু হয়েছে দুই টাকায় ইফতার বিতরণ। অল্প বয়সের তরুণদের গড়ে তোলা ‘দ্যা হেল্পিং উইং’ নামক সামাজিক সংগঠনের উদ্যোগে শহরের রেল স্টেশন চত্বরে চার শতাধিক গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ করা হয়।
দ্যা হেল্পিং উইং শ্রীমঙ্গল কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারহান হোসেন চৌধুরী, সিদ্দিকুল ইসলাম, রিমু চৌধুরী, ফরহাদ সানি, রকিব মিয়া, হাসনাতুল ইসলাম, বিজয় চৌধুরী, রাকান মোহাম্মদ, তাসনিম চৌধুরী, ওয়াসিফ আহমেদ, আজমান চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, রাকিব, দিদার সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালে শ্রীমঙ্গলে প্রথমবারে মত দুই টাকায় ইফতার বিতরণ প্রোগ্রাম শুরু করেছিল ‘দ্যা হেল্পিং উইং’ নামক সামাজিক সংগঠনটি৷ এই ধারা অব্যাহত ছিলো ২০২২ সালেও৷ গত বছর রমজানে পুরো রমজান মাস ধরেই গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়েছিলেন তারা৷ এবারও তারই ধারাবাহিকতায় রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে তাদের এই মানবিক কার্যক্রম ইফতার বিতরণ।
এ সময় আয়োজকরা বলেন, তাদের এই আয়োজনের পুরোটা নির্ভর করে বিত্তবানের কাছ থেকে প্রাপ্ত সাহায্যের উপর৷ তাই আয়োজকরা শ্রীমঙ্গলের সামর্থ্যবানদের বরাবরের মত অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে তাদের দুই টাকায় ইফতার বিতরণ কার্যক্রম
সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সর্বমহলে ব্যাপক প্রশংসা হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *