
বিনোদন ডেস্ক :
দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। লুট হয়েছে সোনার গহনা, নগদ টাকাসহ ঘরের মূল্যবান অনেক জিনিষপত্র।
রবিবার (২ এপ্রিল) দুপুরে এমনটাই তার ফেসবুকে পোস্টে এমনটান জানান অভিনেত্রী।
তার পোস্ট ছিল, ‘আমার বাসার সবাই হাসপাতালে ছিলো। সেই সুযোগে ভয়ংকর ভাবে বাসার সমস্ত মূল্যবান জিনিস, গহনা, টাকা সব চুরি হয়ে গেছে।’ মেরুদণ্ড তো আমার একটাই আল্লাহ তায়ালা সেই মেরুদণ্ড অনেক শক্তি দিয়েছেন, আবার সব গড়বো ইনশাআল্লাহ, আল্লাহর আমার সহায় হবেন, আল্লাহ ভরসা।
মনিরা মিঠুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ‘ তিনি এখন শুটিংয়ে সাভার আছেন তার পক্ষ থেকে থানায় যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন।