সন্ধ্যা ৭:১৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Zontech International ও অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 

দৌলতপুর ( কুষ্টিয়া)  প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ও দৌলতপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার শাকিল খানের সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় হল রুমে প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ কবির পান্না’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন দৌলতপুর শাখার যুগ্ন আহ্বায়ক তানজিল হাসান শাহীন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মুন্না,যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ ময়না খাতুন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন,
জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক আকরাম হোসেন, অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য গোলাম মওলা রনি,স্বেচ্ছাসেবক লীগ আদাবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে অতিথি বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের সম্পদ। যাদেরকে আমরা এতোদিন প্রতিবন্ধী মনে করে দূরে ঠেলে রাখতাম, যাদেরকে আমরা মনে করতাম এরা পরিবারের জন্য বোঝা। কিন্তু এখন তারা আর সমাজের বোঝা নয়। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য” এর আগেও করোনা কালীন সময়ে ইঞ্জিনিয়ার সাকীল খান করোনা রুগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সহ তাদের সেবায় নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়াও বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সহযোগী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *