সন্ধ্যা ৬:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘Together We Rise’এর আয়োজনে কোরবানির মাংস বিতরণ

 

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরে ১৬ নং ওয়ার্ডের Together We Rise এর ব্যানারে  এলাকার  কিছু দোকানদার, প্রতিবেশী , বন্ধুবান্ধবসহ যাদের  ইচ্ছা থাকা সত্ত্বেও, নানাবিধ প্রতিবন্ধকতার কারণে কোরবানি দিতে পারেনা এবং চক্ষু লজ্জার কারণে কোথাও যেতেও পারেনা তাদের  জন্যই একটা গরু কুরবানি করেন। সেই কুরবানির মাংস ৪০ টি পরিবারের মাঝে বিতরণ করেন Together We Rise এর একদল তরুণ সেচ্ছাসেবী। এরা হলেন রায়হান কাওছার (মিশু),ফয়সাল কাওছার(শিশির),
খন্দকার জিহাদুল হাসান ( তূর্য),সানি মোহাম্মাদ খালিদ ( সানি) প্রমুখ।

Together We Rise এর রায়হান কাওছার মিশু বলেন ‘
পূর্বাচলের সালাউদ্দিন , রাজু,  মিঠু , সবুজ , সবুর  এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নাম্বার ওয়ার্ড এর একদল তরুণের সাহায্য সহযোগিতায় আমরা কুরবানী টা করতে পেরেছি। যারা কুরবানী দিতে পারেনি তাদের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পরিশেষে বলতে চাই যারা এই কুরবানীর জন্য আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি Together We Rise চিরকৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *