রাত ১০:১৪ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে কৃষক নুরুল হত্যা মামলায় ৯ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের আ: রউফ, রুহুল আমিন, আলী হোসেন, খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন, বাবু হোসেন, মিজানুর রহমান ও সিরাজুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *