রাত ৮:৪৯ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেলেন গজল সম্রাট পঙ্কজ উদাস

বিনোদন ডেস্ক রিপোর্ট :
দীর্ঘদিন অসুস্থতায় ভোগে মারা গেলেন গজল সংগীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস। সোমবার (২৬ ফেব্রুয়ারি) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম গায়কের পরিবারের সূত্রের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছে। গায়কের মেয়ে নায়াব উদাস সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে নিশ্চিত করেছেন এ তথ্য। বলেছেন, খুবই ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, পদ্মশ্রী পঙ্কজ উদাস মারা গেছেন আজ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *