বিকাল ৫:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক এশিয়ার চ্যানেল ব্যাংকিং টিম গাজীপুর জেলার বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

২৪ ফেব্রুয়ারী শনিবার গাজীপুরের কালিয়াকৈরের আনন্দ পার্ক এন্ড রিসোর্টে ব্যাংক এশিয়ার চ্যানেল ব্যাংকিং টিমের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। বার্ষিক মিলন মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম জেলা ব্যবস্থাপক ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং গাজীপুর জেলা টিম, মনিরুল ইসলাম রাজিব সভাপতি, সুজন সু-শাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগর কমিটি। চ্যানেল ব্যাংকিং টিমের বিজনেস অফিসার মো: জিয়াউর রহমান ও মো: আওলাদ হোসেন,গাজীপুর জেলার সকল এজেন্ট আউটলেটের অফিসার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে বার্ষিক মিলন মেলা সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *