সকাল ৯:৫৪ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আবৃত্তির কলরবে উদযাপিত হলো সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলার প্রভাত ফেরি আয়োজন

গাজীপুর প্রতিনিধি :

২১ ফেব্রুয়ারী ২০২৪ইং রোজঃ বুধবার সকাল ৭ ঘটিকা হতে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলা প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করে প্রভাত ফেরির অনুষ্ঠান। প্রদীপ্ত আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের শিশু আবৃত্তিশিল্পীদের দলীয় আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় প্রভাত ফেরির আয়োজন। এছাড়াও স্বনিম আবৃত্তি চর্চা কেন্দ্র এবং বর্ণমালা’র শিশুশিল্পীরাও আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও কবি মামুন শেখ একক আবৃত্তি পরিবেশ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলার আহ্বায়ক কমিটির সদস্য নাদিম মোড়ল সঞ্চালনায় এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলার আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক সেলিম উল্লাহ সরকারের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলার আহ্বায়ক কমিটির সদস্য লিয়াকত চৌধুরী, হেলাল মিয়া, গাজীপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলার আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মজনু, বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড জয়নাল আবেদীন খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলার আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম রুবেল, শামীম আহমেদ, ইশরাত কবির কাকলি, খন্দকার রফিক, প্রদীপ্ত আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের উপদেষ্টা কবি সৈয়দা নাজমা বেগম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জয়দেবপুর শাখা সংসদের সভাপতি প্রণয় কুমার মণ্ডল প্রমুখ। আজকের প্রভাত ফেরির আয়োজনটি গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আগত আপামর জনসাধারণের মনে একুশের চেতনাকে একটু হলেও নাড়া দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *