রাত ১০:০৩ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দুই কীর্তিমানকে নিয়ে নাগরিক স্মরণসভা

গাজীপুর প্রতিনিধি :

১৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং রোজ শনিবার, সকাল ১০ ঘটিকায় গাজীপুর প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং অন্যস্বর আয়োজনে দেশবরেণ্য অভিনেতা আহমেদ রুবেল ও অধুনা ভাওয়ালের পথিকৃৎ ইতিহাস গবেষক অধ্যাপক ড. ফরিদ আহম্মদ এর অকাল প্রয়াণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়। নাগরিক স্মরণসভা’র সভাপতিত্ব করেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যাপক অসীম বিভাকর, বিভাগীয় প্রধান (বাংলা) ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। জনাব সৈয়দ আবু আল মামুন এর কণ্ঠে কুরআন তেলাওয়াতের পর, এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্মরণসভায় কবি মাধব চন্দ্র মন্ডল অভিনেতা আহমেদ রুবেলের স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন। দুই কীর্তিমান ব্যক্তিকে নিয়ে স্মৃতিচারণ করেন অভিনেতা আশরাফ হোসেন টুলু, ইনাম সারোয়ার বেণু, কবি আবু নাসির খান তপন, সভাপতি, জাতীয় কবিতা পরিষদ গাজীপুর; জনাব আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ; হাতিমারা কলেজের সহকারী অধ্যাপক এবং ড. ফরিদ আহম্মদের সহোদর সারোয়ার মামুন; কথাসাহিত্যিক রিপন বাশার, কবি ও লেখক মামুন শেখ, অন্যস্বরের সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন; সহ-সভাপতি এ্যাড. মোহাম্মদ মোক্তাদীর হোসেন; বাংলাদেশ পথনাটক পরিষদের আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম রুবেল, যুগ্ম-সাধারণ আশরাফী ফরিদ, শিশু সাহিত্যিক ও ড. ফরিদ আহম্মদের ভাগিনা সাইফুল ইসলাম; কবি সৈয়দা নাজমা বেগম, কবি রাশেদুর রহমান,
এ এইচ এম সাহেদুল আলম প্রমুখ।
এছাড়াও এই নাগরিক স্মরণসভায় উপস্থিত ছিলেন গাজীপুরের সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সাহিত্যিকগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যজন জনাব খন্দকার রফিক। সকলের স্মৃতিচারণমূলক বক্তব্যে দুই কীর্তিমানের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিকের সাথে আগত সকলে নতুনভাবে পরিচিত হয়। স্মরণসভায় অভিনেতা আহমেদ রুবেলকে মরণোত্তর একুশ পদক প্রদানের দাবি উত্থাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *