ভোর ৫:১৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন

গাজীপুর প্রতিনিধি :

১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রীঃ রোজঃ বৃহস্পতিবার বিকালঃ ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি গাজীপুরের আয়োজনে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ির ছাঁদে মনোরম পরিবেশে বসন্ত উৎসব ১৪৩০ বঙ্গাব্দ উদযাপন করা হয়। নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক’র সঞ্চালনায় স্বল্প পরিসরে অনুষ্ঠানটি শিল্পকলা একাডেমির প্রশিক্ষাণার্থীদের পরিবেশনায় “ধন্য ধান্য পুষ্প ভরা” দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমীন জাহানের সার্বিক ব্যবস্থাপনায় একক সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীবৃন্দ। উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী জাহিদ হাসান সোহেল, ইশরাত কবির কাকলি, নৃত্য প্রশিক্ষক আশরাফী ফরিদ হোসেন, সঙ্গীতা রোজারিও, সঙ্গীত প্রশিক্ষক সুরুজ খান, রফিকুল ইসলাম, তবলা প্রশিক্ষক খোরশেদ মুক্তাদ্দির, অক্টোপ্যাড বাদক প্রদীপ চন্দ্র বর্মণসহ অভিভাবকবৃন্দ। গান, কবিতার সাথে পাখপাখালির কলতানে পরিবেশটি মনোমুগ্ধকর হয়ে ওঠে।
উল্লেখ্য, অদ্য বিকাল ৪টায় কালচারাল অফিসার শারমীন জাহানের সভাপতিত্বে শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গাজীপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *