রাত ১০:৪৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি তাহের,সাধারণ সম্পাদক কাউছার

 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা ঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক মানবজমিনের আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর মোঃ কাউছার হোসেন নির্বাচিত হয়েছে। শনিবার দুপুরে রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে নবচেতনার মনির হোসেন বাবুল, সহ-সভাপতি আমাদের সময়ের জাকির হোসেন পাটোওয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক কালবেলার ইকবাল হোসেন, সহ-সাধারন সম্পাদক ইকবাল হোসেন শান্ত, অর্থ সম্পাদক আমার সংবাদের রাজু হোসেন, দপ্তর সম্পাদক পদে বাংলাদেশের আলোর জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্মাদক পদে শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তামজিদ হোসেন রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সাকা, এমরান হোসেন পাটোওয়ারী, এমরান হোসেন রাজন, মাসুদ রানা মনি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম ও প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন। এসময় নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম বাবর ও রহমত উল্যাহ পাটোওয়ারী। সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *