বিকাল ৫:৫২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা: আমার বসবাস

“আমার বসবাস”
ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান

আমি আমার মতোই আছি
তুমিও হয়তো বদলে গিয়েছে
নয়তো বদলানোর বেড়াজালে আবৃষ্ট হয়ে বদলাতে বাধ্য হয়েছো
দুজনের পথচলায় তৈরি হওয়া যোজন যোজন দূরত্ব
পৃথিবীর মায়াহীন নির্মমতায় আঘাতে করেছে জর্জরিত
তবুও আমি আমার মতোই আছি, আমি থাকতে শিখে গিয়েছি।

আমাকে বদলাতে চাওয়ার ইচ্ছেপূরণ তোমার হয়নি
তোমার তুমি হওয়ার শৈল্পিক গল্পে নিজের ব্যবচ্ছেদ ঘটিয়েছিলে তুমি
কষ্ট, যন্ত্রনায় পুড়ে গড়ে উঠা কয়লা আমাকে কেউ আর জ্বালাতে পারেনি
আমি বদলে যাওয়ার বাসনা নিয়েও আর বদলাতে পারিনি
আমি আমার মতোই আছি, বদলে দিয়েছি সম্পর্কের নিয়মনীতি।

আমি কল্পলোকেই আছি, আমি গল্পলোকেই বাসর সাজিয়েছি
জীবনের কঠিন মায়াজালের বৃত্তের বাহিরে নিজেকে গুছিয়েছি
গন্তব্যহীন পথচলায় অনুপ্রেরণা নিয়ে দুর্বার এগিয়ে চলেছি
বহমান নদীর কলতানের সুরে নিজের সুখকে আবেশিত করেছি
আমি আমার মতোই আছি, স্বপ্নজয়ের স্বপ্ন নিয়ে ভালবাসায় বেঁচে আছি।

২৯শে মার্চ,২০২৩ ইং
সন্ধ্যা – ১৯:১০ মিনিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *