
টঙ্গী প্রতিনিধি :
টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষাথীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে প্রবেশ পত্র তুলে দেওয়া হয়েছে।