রাত ৯:৫০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জালিয়াতি চক্রেট ৩ সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি :

(৩১ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

জয়পুরহাটে এই চক্রের তিন সদস্যক গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ। এ সময় নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন পাঁচবিবি উচাই কলেজের অধ্যক্ষ ও একই উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের আনিছ উদ্দিনের ছেলে রুস্তম আলী (৫৩), বগুড়া সদর থানার গোকুল গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ইশান ইমতিয়াজ ওরফে হৃদয় (৩০) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের আরজ আলীর ছেলে রোকনুজ্জামান ওরফে রোকন (২৯)।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, দেশের তিনটি বিভাগে আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় জালিয়াতি করার উদ্দেশ্যেদ অবস্থান করে। তারা ২৫ জন প্রার্থীকে টার্গেট করে ২০ থেকে ২৫ লাখ টাকা করে চুক্তি করে। প্রার্থীরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন। তাদের ট্রেনিংও দেয়া হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *