রাত ১০:৪৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের তাড়াশে ট্রিপল মার্ডার

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই আপন মামা, মামি ও মামাতো ছোট বোনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে রাজীব ভৌমিক।  আলোচিত ট্রিপল মার্ডার মামলার মূল আসামি রাজীব কুমার ভৌমিককে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই তথ্য। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র।

পুলিশ সুপার জানান, পাওনা ৩৫ লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করেই আপন মামা, মামি ও মামাতো ছোট বোনকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে নৃশংস ভাবে হত্যা করেন রাজীব ভৌমিক।তিনি আরও জানান, ২০২১ সাল থেকে মামা বিকাশ চন্দ্র সরকারের সঙ্গে যৌথভাবে খাদ্যশস্য কেনাবেচার ব্যবসায় যুক্ত হয় ভাগ্নে রাজীব ভৌমিক। নিহত বিকাশ সরকার তার ভাগ্নে রাজীবকে ব্যবসার পূঁজি হিসেবে ২০ লাখ টাকা দেন। ব্যবসা চলমান থাকা অবস্থায় রাজীব তার মামাকে বিভিন্ন ধাপে ব্যবসার লভ্যাংশসহ প্রায় ২৬ লাখ টাকা ফেরত দেন। চলতি বছরে এসে রাজীবের কাছে মামা আরও ৩৫ লাখ টাকা দাবি করেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে নিহত স্বর্ণা সরকারের ভাই সুকমল সাহাবাদী হয়ে অজ্ঞাত আসামি দিয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের রাতেই নিহত বিকাশের ফোনে অডিও রেকর্ডের সূত্র ধরে ভাগ্নে রাজীবকে সনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামি নিজের সম্পৃক্ততাসহ ঘটনার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দেন। পরে পুলিশ তাকে নিয়ে ৬ ঘণ্টা অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত হাঁসুয়া এবং লোহার রড উদ্ধার করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *