সন্ধ্যা ৬:৪৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলি

ডেস্ক রিপোর্ট :
রাঙামাটির রাজস্থলীতে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি ও বাঙ্গালহালিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল আঞ্চলিক দুই দলের মধ্যে দুই ঘণ্টা পর্যন্ত গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে- এতে প্রায় ১ হাজার রাউন্ড গুলি বিনিময় হয়েছে।
তিনি আরও জানান, আমি যতটুকু জানি পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু লারমা নেতৃত্বাধীন (জেএলএ) ও মারমা ন্যাশনাল পার্টর (এমএনপি/মগপার্টি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি থমথমে বিরাজ করায় ঘটনাস্থলে এখনও যাওয়া সম্ভব হয়নি। তবে এই বিষয়ে দুই আঞ্চলিক সংগঠনের কারও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *