সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট সদর উপজেলায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সমাপনি খেলা শেষে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।

বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়ামে মাঠে সদর উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।

এসময় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার বিথী, জেলা ক্রিড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সহকারী শিক্ষকগণ, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *