রাত ৯:৪১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাগাজীতে স্কুলের অফিসে আগুন দেয়া নির্বাচনী নাশকতা নয়- পুলিশ সুপার

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল দিয়ে আগুন দেয়ার ঘটনায় স্কুলটির অফিস সহায়ক আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুলটি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র হওয়ায় সর্বত্র আলোচনায় ছিলো।

শুক্রবার রাত ১১ টায় ফেনীর পুলিশ সুপার জাকির হাসান পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাটি নির্বাচনী নাশকতা নয়। স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে অফিস সহায়ক নিজেই অফিস কক্ষে আগুন দিয়েছে। ঘটনাটি রাজনৈতিক খাতে প্রবাহিত করতেই সে এই সময়কে বেছে নিয়েছে। সে ডুকুমেন্টস নষ্ট করতে এ পথ বেছে নিয়েছিলো।

উল্লেখ্য যে, শুক্রবার সকাল ৭টার দিকে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে আগুন দেয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *