বিকাল ৫:৫৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত

ডেস্ক রিপোর্ট :

আজ ০৪-০১-২০২৪ তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ফারহানা ইসলাম অজন্তা।

অভিযানে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে রিয়াজুল জান্নাহ নাম করে জায়নামাজ বিক্রি করা, যথাযথ উৎস ব্যতিত পবিত্র জমজমের পানি বাণিজ্যিক উদ্দেশ্যে সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ অলিভ অয়েল, পচা খেজুর বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, আমদানিকারকের তথ্য ব্যতিত বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা ইত্যাদি অপরাধে হারামাইন স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়।

জনস্বার্থে অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *