বিকাল ৪:০৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবনের প্রার্থীতা বাতিল-আমি নিরাপরাধী আমার উপর জুলুম করা হচ্ছে : হাবিবুর রহমান পবন

 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি  :
লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল প্রতীক নিয়ে অংশগ্রহণকারী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার দুপুরে (২ জানুয়ারী) এ সিদ্ধান্ত দিয়েছে কমিশন। এর আগে সোমবার (১ জানুয়ারি) লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির হুমকি দেওয়ার অভিযোগ উঠে স্বতন্ত্র এ প্রার্থী হাবিবুর রহমান পবনের বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবন তার ব্যাক্তিগত ফেসবুক আইডি (হাবিবুর রহমান পবন) আমি নিরাপরাধী-আমার উপর জুলুম করা হচ্ছে। ইনশাল্লাহ আমি রামগঞ্জ এর মানুষের দোয়ায় শেষ পর্যন্ত লড়ে যাবে। আমার নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা কেউ কারো সাথে তর্কে জড়াবেন না। সব ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলুন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নির্বাচনী প্রচারনা বন্ধ রাখুন। সকলের প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
হাবিবুর রহমান পবনকে দেওয়া ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালামের চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৪ লক্ষ্মীপুর-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন ২০২৩ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭.২২ মিনিটের সময় জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮৩১৮৮৪ নম্বর হতে Whatsapp এর মাধ্যমে ফোন কল করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য দেন।
রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকির অভিযোগ এনে পবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় বরাবর পত্র দেন।
এর পরিপ্রেক্ষিতে বর্ণিত প্রার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে ১ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়। প্রার্থী হাবিবুর রহমান পবন উল্লেখিত তারিখে নির্বাচন কমিশন সচিবালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা দেন। এছাড়া জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের উক্ত অভিযোগের সত্যতার বিষয়টি জেলা নির্বাচন অফিসার, লক্ষ্মীপুর কর্তৃক তদন্তের জন্য নির্বাচন কমিশন সদয় নির্দেশনা দিলে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার বিষয়টি তদন্ত করে উক্ত ঘটনার সত্যতা রয়েছে মর্মে তদন্ত প্রতিবেদন দেন।
অধিকন্তু, সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি উক্ত প্রার্থী নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটন করেছেন মর্মে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে প্রেরণ করেছেন।
শুনানিকালে প্রার্থীপক্ষের বক্তব্য, জেলা নির্বাচন অফিসার, লক্ষ্মীপুর কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদন, নির্বাচনি অনুসন্ধান প্রতিবেদন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনায় প্রার্থী কর্তৃক নির্বাচনি অপরাধসহ ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হওয়ায় Representation of the People Order, 1972 Gi Article 91E Gi Clause (2) এর বিধান অনুযায়ী নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৪ লক্ষ্মীপুর-১ নির্বাচনি আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন এর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে বর্ণিত নির্বাচনি অপরাধসহ ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হওয়ায় Representation of the People Order, 1972 Gi Article 91E Gi Clause (2) এর বিধান অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৪ লক্ষ্মীপুর-১ নির্বাচনি আসনে আপনার প্রার্থিতা বাতিল করা হলো।
উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭৪ লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসন থেকে নির্বাচনে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এ প্রথম কারো প্রার্থিতা বাতিল করল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *