সন্ধ্যা ৭:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে কম্বল নিয়ে পথে পথে ঘুরছেন জয়পুরহাটের ইউএনও

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে শীতের রাতে জবুথবু হয়ে ঘুমিয়ে থাকেন ছিন্নমূল মানুষ। কেউ চাদর, আবার কেউ গামছা-লুঙ্গি কিংবা ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমান। তবে পৌষের শীত তা মানছে না। থরথর করে কাঁপছে শরীর। শীতের তীব্রতা বাড়ায় এইসব ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই কম্বল নিয়ে পথে পথে ঘুরে কম্বল বিতরণ করছেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।

রোববার (৩১ ডিসেম্বর) রাত পোনে ১১টার দিকে পৌর শহরের খাদ্য গুদাম বস্তি, বাস টার্মিনালসহ জয়পুরহাট রেলস্টেশনের প্ল্যাটফর্ম, রাস্তা ও লাইনের পাশে শীতবস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, আমরা যখন বাসাবাড়িতে দামি কম্বল মুড়িয়ে আরামে ঘুমাতে যাই, তখনও অনেক মানুষ কনকনে শীতে বাসস্ট্যান্ড, রেলস্টেশনে বসে নিরাবরণ রাত কাটায়। সেসব অসহায় মানুষদের শীতবস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফুঁটাতে পেরে বেশ ভালো লাগছে। আমাদের প্রত্যেকের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি চাই, সমাজের সকল বিত্তবান মানুষ এই শীতে সবার পাশে যেন দাঁড়ায়।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *