সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ১১ লাখ ৬২ হাজার ৮৪৫ টি নতুন পাঠ্যবই তুলে দিয়েছেন জেলা প্রশাসন।

সোমবার বেলা ১২ টায় জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা: সবুর আলী।

এসময় জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন উপস্থিত ছিলেন।

জেলার ৫টি উপজেলার ৬০২ টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার ৮৫৮ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৮৬ হাজার ৭৯৩টি, মাধ্যমিক পর্যায়ে ৫ লাখ ৮৭ হাজার ৭২টি ও মাদ্রাসায় ১ লাখ ৮৮ হাজার ৯৮০ টি বই প্রদান করা হয়।

আর বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে দারুন উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *