বিকাল ৪:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে কারখানায় আগুন

 

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি, :
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরার চালা এলাকায় একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌচেছে।

মঙ্গলবার (২৮মার্চ) বেলা সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরার চালা এলাকায় বিসমিল্লাহ্ গ্রæপের কারখানায় একটি সেডে আগুনের সূত্রপাত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, সাড়ে ১২টার কিছু সময় পর আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।-২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *