বিকাল ৪:০৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টংগী থিয়েটার সমন্বয় পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন

টংগী থিয়েটার সমন্বয় পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী মূকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত হয় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে।   টংগী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাজাহান শোভন এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রাজিব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন মিয়া,অতিথি হিসাবে উপস্থিত ছিলেন    ভারত থেকে আগত প্রশিক্ষক প্রিয়াংকা  মন্ডল,বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের প্রশিক্ষণ সম্পাদক মো:শহিদুল্লাহ মুরাদ,মুক্তমঞ্চ নির্বাক দলের পরিচালক রুবেল হোসেন, টংগী কালচারাল সোসাইটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম সাইদুল হক, টংগী থিয়েটার সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল লস্কর, সাংগঠনিক সম্পাদক আতিক মুসাফির প্রমুখ।  প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *