রাত ৯:৪১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর -২ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল এমপির টঙ্গীতে নির্বাচনী জনসভা

টঙ্গী প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -২ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির নৌকা প্রতীকে ভোট চেয়ে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা আজ বুধবার  সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ মঞ্জুরুল  হকের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির  আহবায়ক মোঃ কাজী মন্জুর পরিচালনায় অনুষ্ঠিত  জন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসনের  আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। আরও বক্তব্য রাখেন  গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক  সম্পাদক আলহাজ্ব মোঃ কাজী ইলিয়াস আহম্মেদ,৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক,  মহিলা আওয়ামী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ নীলিমা আক্তার লিলি,আওয়ামী লীগ কাজী বেলায়েত হোসেন বেলু,   সাবেক জাতীয় ফুটবলার মোঃ হারুন অর রশিদ,  ৫০ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কাজী আবু সাইদ , কাজী আশরাফুজ জামান খোকা, কাজী নুরুল আমিন বাবু, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক  সভাপতি কে এম নাছির উদ্দিন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কাজী রাব্বি হাসান শুভ,  টঙ্গী পূর্ব থানা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শিরিন আক্তার শিলা  প্রমুখ।
এসময় বক্তারা বলেন আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখ গাজীপুর -২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি কে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। সকল মানুষ ঐক্য বদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *