রাত ৯:৪১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে যুগান্তর স্বজন সমাবেশ ও শুচি পাঠচক্রের বিজয় দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

টঙ্গী প্রতিনিধি :
৫২তম বিজয় দিবস উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখা এবং শুচি পাঠচক্র ও পাঠাগারের যৌথ আয়োজনে বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গাজীপুরের টঙ্গীতে  শনিবার সন্ধ্যা ৭টায় শুচি পাঠচক্র ও পাঠাগারে যুগান্তর স্বজন সমাবেশের কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে ও শুচি পাঠচক্র ও পাঠাগারের পরিচালক শাহজাহান শোভনের সঞ্চালনায় আলোচনা করেন শ্রমিক নেতা ও শিক্ষক আসম জাকারিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাবেক সভাপতি নিজাম উদ্দিন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আজিজ টিপু, সুশাসনের জন্য নাগরিক সুজনের গাজীপুর মহানগর সভাপতি মনিরুল ইসলাম রাজিব, টঙ্গীস্থ বৃহত্তম কুমিল্লা সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আতিক মুসাফির, সাংস্কৃতিক কর্মী এস এ জাকির, আশরাফুল শ্রাবণ, ফাহাদ হাওলাদার প্রমুখ। বক্তরা বলেন স্বাধীনতার ৫২ বছর পার হলেও আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও জনগনকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করার জন্য রাস্ট্রকে আরো আন্তরিক হতে হবে। সাধারণ মানুষের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি হলেই স্বাধীনতার সুফল প্রতিষ্ঠা হবে। আলোচনা শেষে কবিতা পাঠ করেন আজিজ টিপু, ফাহাদ হাওলাদার, অমল কৃষ্ণ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *