রাত ৮:৫১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ খানের ডিগবাজি নিয়ে যা বললেন নিপুণ

বিনোদন  প্রতিবেদক : অভিনেতা জায়েদ খান সম্প্রতি ডিগবাজি দিয়ে ব্যাপক আলোচনায় এসে ‘ডিগবাজি খান’ নামে ব্যাপক সমালোচিত একটি নামে পরিণত হয়েছেন। এই অভিনেতা যেখানেই যান, সেখানেই বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা দেন তিনি। অন্যদিকে, তার এই ডিগবাজি খাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন অনেকেই। এরই অংশ হিসেবে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণও তার কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে জায়েদের ডিগবাজি নিয়ে সমালোচনা করেন নিপুণ।

এই প্রসঙ্গে নিপুণ বলেন, যিনি (জায়েদ খান) ডিগবাজি দিচ্ছেন, তিনি কিন্তু দু’বার এফডিসির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সুতরাং তার বুঝা উচিত – সোশ্যাল মিডিয়ার সামনে আসলে কোনটা করতে হবে, আর কোনটা করতে হবে না। অর্থাৎ আমাকে কী করতে হবে বা আমার কোনটা করা উচিত, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। আমি শুধু ভাইরাল হওয়া এবং ভিউ বাড়ানোর জন্য কি শুধু কাজ করবো ? আমাকে দেখে হাসছে বা ট্রল করছে – এটা গুরুত্ব দেবো, না আমি একটা পজিশনে ছিলাম, সেটাকে ধরে রাখবো। আমি মনে করি এই বিষয়গুলো ভাবা উচিত।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আরও বলেন, জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে ভিউ বাড়াতে চাচ্ছেন। এই জন্য ভুলে গেছেন তিনি কোন পদে ছিলেন। জাস্ট ট্রল হতে চাচ্ছেন তিনি।

উল্লেখ্য, নিপুণের আগে বুধবার জায়েদের ডিগবাজির বিষয়ে মুখ খুলেন কিংবদন্তি চলচ্চিত্র তারকা সোহেল রানা। এক ভিডিও সাক্ষাৎকারে তিনি জায়েদের ডিগবাজি নিয়ে প্রশ্ন তোলে বলেন, সে যেটা করে এটাকে ডিগবাজি বলে ? এরপর সোহেল রানা তার এই কর্মকাণ্ডকে বাদুড় নাচ আখ্যা দিয়ে বলেন, এগুলো তো ডিগবাজি না; ডিগবাজি এই রকম হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *