রাত ১০:২৯ বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে গাজাঁসহ মাদক কারবারি গ্রেফতার

 

বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে গাঁজাসহ মাইন উদ্দিন (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে স্থানীয় দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে আধা কেজি (৫শত গ্রাম) নিষিদ্ধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে মহানগর গোয়েন্দা বিভাগ (দক্ষিণ) এর উপ পরিদর্শক সাব্বির হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মাইনুদ্দিন টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া হাসান লেন এলাকার মৃত আহসান হাবিবের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া কফিল উদ্দিন রোড এলাকা থেকে মাইন উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে স্থানীয় মাদক কারবারিদের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ টঙ্গী সহ আশপাশের এলাকায় মাদক ব্যাবসা করে আসছিল। গ্রেফতারের পর তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *