রাত ১০:৫৩ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের ১৪ তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গী প্রতিনিধি :

টঙ্গীতে চেরাগ আলী মার্কেট শুচি পাঠচক্র ও পাঠাগারে নাটকের সংলাপ, আবৃত্তি, গান ও আলোচনায় টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ এর ১৪তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান হয়েছে ৷ সংগঠন সভাপতি শাহজাহান শোভনের সভাপতিত্বে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি এড. শওকত আলী, সাবেক সভাপতি নিজাম উদ্দিন, মোস্তফা কামাল বাদল, টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য শ্রমিক নেতা, শিক্ষক আসম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু, সাধারণ সম্পাদক উজ্জল লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রাজিব, গণ সংযোগ সম্পাদক অমল কৃষ্ণ রায় প্রমুখ ৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সঙ্গীত শিল্পী আতিক মুসাফির,আরিফুল ইসলাম, আবৃত্তি শিল্পী সিফাত বন্যা, টুটুল বাঙালি, এস এ জাকির ৷ নাদিম মোড়ল রচিত ও নির্দেশিত ভিক্ষুক সমাচার নাটক চন্দ্র বিন্দু থিয়েটার প্রদর্শনী করেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *