সন্ধ্যা ৭:৩৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুপগঞ্জে অন্ত:সত্ত্বা নারীকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমাইয়া আক্তার (২০) নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী ও তার শাশুড়ি সেলিনা বেগমকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল ৯ ডিসেম্বর শনিবার
অন্তঃসত্ত্বা গৃহবধূর শশুর আওলাদ হোসেন বাদী হয়ে ইউপি সদস্য সমসের আলী খান, হেলাল, আপন, মিনারা, শাহাবুদ্দিনসহ ৫ জন নামীয় অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শমসের আলীর সঙ্গে আওলাদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ৮ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় শমসেরের নেতৃত্বে আলী, হেলাল, আপন, মিনারা, শাহাবুদ্দিনসহ অজ্ঞাত ১০/১২ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওলাদ হোসেনের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালাতে থাকে। এসময় আওলাদ হোসেনের ছেলের বউ ৮ মাসের অন্তঃসত্ত্বা সুমাইয়া আক্তার ভাংচুরে বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে চুলের মুঠি ধরে বাইরে বের করে এলোপাতারিভাবে পিটিয়ে অমানুষিক নির্যাতন চালায়। আওলাদের স্ত্রী সেলিনা বেগম সুমাইয়াকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে। এরপর সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর করে নগদ ২৫ হাজার টাকা ও ৩ লাখ টাকার আসবাবপত্র লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *