রাত ১২:২৪ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা

আন্তর্জাতিকঃ
ইরাকের বাগদাদে সুরক্ষিত মার্কিন দূতাবাসের পাশে রকেট হামলা হয়েছে। সংবাদ মাধ্যম রয়টার্স দু’জন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে মার্কিন দূতাবাসের আশে পাশে বেস কয়েকবার রকেট হামলা হয়েছে।

শুক্রবার ভোর ৪ টার দিকে ইরাকের রাজধানীতে দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর সাথে-সাথেই জনসাধারণকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। ইরাকের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে অক্টোবরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ইরাকি শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলি একাধিক হামলা চালিয়েছে। তবে কেউই এখন পর্যন্ত আজকের হামলার দায় শিকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *