সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধের পাশাপাশি নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

ডেস্ক রিপোর্ট :
আগামী ৬ ও ৭ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। একই সঙ্গে রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। যা শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।

এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। অবরোধ চলাকালীন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশকয়েকটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব আগুনের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন এক পুলিশ সদস্য নিহত হন এবং অনেকে আহত হন। সমাবেশ ভন্ডুল করার প্রতিবাদে পরদিন হরতাল আহ্বান করে বিএনপি। ওইদিন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এর পরের কয়েকদিনে মির্জা আব্বাস, আমীর খসরু, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির শীর্ষ পর্যায়ের প্রায় সব কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *