রাত ২:৪৫ বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তাবলী শহীদ দিবসে সৈয়দ আলী সরদার ও আজিরুন নেছা সমাজ কল্যাণ সংস্থার চিকিৎসা সেবা,সুন্নতে খাৎনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি  : গতকাল বুধবার ২৯ শে নভেম্বর বক্তাবলী পরগনা শহীদ দিবস স্মরণে সৈয়দ আলী সরদার ও আজিরুন নেছা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে গঙ্গানগর এলাকায় মরহুম সৈয়দ আলী সরদারের নিজ বাড়ীতে  শিশুদের বিনা মূল্যে সুন্নতে খাতনা চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরন স্কুল ব্যাগ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহতী এই সেবা মূলক অনুষ্ঠানটির উদ্ভোধক হিসেবে ছিলেন ডা: শফিউদ্দিন আহম্মেদ মিন্টু,  বিশেষ অতিথি ছিলেন, মসমাজ সেবক আমান উল্লাহ , সরদার সালাউদ্দিন , আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন , হেলাল উদ্দিন হাজী ওমর ফারুক প্রমুখ।  অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধান করেন লায়ন মো: রকিব উদ্দিন চেয়ারম্যান সৈয়দ আলী সরদার ও আজিরুন নেছা সমাজ কল্যান সংস্থা।   অনুষ্ঠিন টির সার্বিক ব্যাবস্থাপনা ছিলেন লায়ন রকিব উদ্দিনের ভাই বোন ও নিজ পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *