রাত ৩:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

ডেস্ক রিপোর্ট :
রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আদালতের পশ্চিম পাশে হামলার এই ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধারণা করছেন পাশের রাস্তা থেকে দুর্বৃত্তরা ককটেলটি ছুড়ে মেরেছে। বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টারের আঘাতে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন আহত হয়েছেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ সময় বিস্ফোরিত ককটেলের বিকট শব্দে আদালত চত্বরে দায়িত্বরতরা বাহিরে চলে আসেন। সাধারণ মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে এসে স্থানটি ঘিরে রাখে। ঘটনার সময় পাশের একটি জানালার গ্লাস ভেঙে গেছে। পুলিশ বলছে এমন ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে কাজ করছে তার। এ ঘটনায় আহত হয়েছে একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *