রাত ১:৩২ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী জাহাজ থেকে ৪ ক্রু নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে এক বাংলাদেশি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে ৪ ক্রু নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজে মিসিসিপি নদীর তীরে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী (ইউএসসিজি)। খবর ফক্স নিউজ।

স্থানীয় সময় সোমবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চীলয় অঙ্গরাজ্য লুইজিয়ানার বেলে চেস এলাকার মিসিসিপি অংশে তারা নিখোঁজ হন। বাংলাদেশি জাহাজ প্রস্তুতকারক কোম্পানি মেঘনা অ্যাডভেঞ্চারের তৈরি সেই জাহাজটিতে বাংলাদেশের পতাকাও ছিল বলেও জানা গেছে।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী ইউএসসিজি জানিয়েছে, জাহাজটিতে মোট ১৫ জন ক্রু ছিলেন। নিয়ম অনুযায়ী প্রতিদিন বেলা ১১ টায় জাহাজের মাস্টার বা ক্যাপ্টেনের কাছে ক্রুদের হাজিরা দিতে হয়। কিন্তু সোমবারের হাজিরায় জাহাজের অন্যান্য ক্রুরা উপস্থিত থাকলেও এই চারজনের দেখা মেলেনি।

ইউএসসিজি বলেছে, যে তারা লুইসিয়ানার বেলে চেসের কাছে নদীতে নিখোঁজ চার ক্রু সদস্যের জন্য অনুসন্ধান করছে, যাদের সবাই পুরুষ। ফক্স নিউজ ডিজিটালের ওই প্রতিবেদন লেখার সময় একটি ইউএসসিজি হেলিকপ্টার এবং ছোট নৌকা দিয়ে তাদেরকে খোঁজা হচ্ছিলো।
ফক্স নিউজ ওই প্রতিবেদনের সঙ্গে নিখোঁজদের অনুসন্ধানের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে ইউএসসিজি হেলিকপ্টার আকাশে উড়ে নিখোঁজ ক্রদের অনুসন্ধান চলাচ্ছে।
সোমবার স্থানীয় সময় রাত ১১টার দিকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ওই চার ক্রু’র বয়স যথাক্রমে ২৫, ২৯, ৩০ ও ৪৭ বছর। তাদের সবার চুলের রঙ কালো ও ত্বক বাদামি। তবে তাদের নাম-পরিচয় এখনও সামনে আনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *