রাত ১০:৩০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার সকাল ৭টা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু :কাতার

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি শুক্রবার সকাল ৭টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। এদিকে বিকেলেই হামাসের কাছে জিম্মিদের মধ্যে প্রথম দলকে মুক্তি দেওয়া হবে। খবর বিবিসি

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চারদিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে হামাস ৫০ জন জিম্মিকে ইসরায়েলের কাছে ফেরত পাঠাবে। প্রথম দফায় ১৩ জিম্মিকে মুক্তি দিকে হামাস।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি বলেন, ১৩ জন জিম্মিদের মধ্যে বয়স্কো নারী এবং কিছু শিশুদের মুক্তি দেওয়া হবে। কাতারের স্থানীয় সময় বিকাল চারটায় তাদের মুক্তি দেওয়া হবে।

তিনি বলেন, রেড ক্রসের কাছেই জিম্মিদের দেওয়া হবে। তারাই তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে।

এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্যতম বড় আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, আল-শিফা হাসপাতালের পরিচালক গ্রেপ্তার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে হাসপাতালটির এক চিকিৎসক। এ সময় অন্যান্য বেশ কয়েকজন চিকিৎসককে ইসারায়েল বাহিনী গ্রেপ্তার করেছে বলেও দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *