বিকাল ৫:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে সূর্য পূজা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সূর্য পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর কালী পূজার পর ষষ্টি তিথিতে জয়পরহাট সরকারি মহিলা কলেজের পুকুরপাড়ে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা উদযাপন করা হয়।

রোববার সারাদিন উপবাস থেকে বিকেলে হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে পুকুর পাড়ে সমবেত হন। এরপর সূর্যাস্তের আগ মুহূর্তে কোমর পানিতে দাঁড়িয়ে সুর্যের দিকে মুখ করে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে প্রদিপ জালিয়ে সূর্যদেবের পূজা করেন। এদিন বিভিন্ন হিন্দু স¤প্রদায়ের শত শত পূণ্যার্থীর সমাগম ঘটে এই পুকুরপাড়ে। আবার পরের দিন ভোরে সবাই ওই পুকুর পাড়ে উপস্থিত হবে। এরপর সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত থেকে একই নিয়মে পূজা শুরু হবে। সূর্যদয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে স্নান করে শরবত পানের মধ্য দিয়ে শেষ হবে পূজা।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা বলেন, প্রতিবছর কালী পূজার পর ষষ্টি তিথিতে জয়পরহাট সরকারি মহিলা কলেজের পুকুরপাড়ে এ পুজার আয়োজন করা হয়। এ পূজার মাধ্যমে ভক্তরা নিজের দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *